,

রাউধার ফোনে শেষ বার্তা ‘তুমি জান্নাতের ফুল হয়ে যাবে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : মালদ্বীপের মডেল ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের শিক্ষার্থী রাউধার মোবাইল ফোনে তার মৃত্যুর দিন ভোরে একটি বার্তা এসেছিল।

বার্তায় লেখা ছিল, ‘তুমি বেহশতের ফুল হয়ে যাবে’। এই তথ্যটি এখন তদন্তকারী সংস্থার হাতে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রাউধার বাবা মোহাম্মদ আতিফ দাবি করেন, সেই বার্তার মাধ্যমে রাউধাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল।খড়

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, রাজশাহীর একটি রেস্টুরেন্ট রাউধার সঙ্গে এক যুবকের ঝগড়া হয়েছিল হত্যাকাণ্ডের কয়েক দিন আগে। সেই যুবক কে ছিল তা জানা যাবে রেস্টুরেন্টের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে। সেই যুবককে আটক করা গেলে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলেও তিনি জানান।

মোহাম্মদ আতিফ আরও বলেন, পাসওয়ার্ড ছাড়া আইফোনে প্রবেশ সম্ভব নয়। কিন্তু কে বা কারা রাউধার আইফোনে তার মৃত্যুর পর প্রবেশ করে এবং সেখান থেকে রাউধার বান্ধবী সিরাথ ও বন্ধু মহসিনের নাম ডিলিট করে দেয়। মহসিন ও সিরাতের নামই বা কেনো ডিলিট করা হলো এবং কে এই কাজটি করলো তা খুঁজে বের করা প্রয়োজন।

তিনি আবারও দাবি করেন, রাউধাকে হত্যা করা হয়েছে। তিনি আত্মহত্যা করেনি। সংবাদ সম্মেলনে রাউধার বাবার পাশাপাশি তার আইনজীবী কামরুল মনিরও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

গত ২৯ মার্চ রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে রাউধার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতে নগরের শাহ মখদুম থানায় কলেজ কর্তৃপক্ষ একটি অপমৃত্যুর মামলা করে।

পরে রাউধার বাবা আদালতে হত্যা মামলা করেন। পুনময়নাতদন্তের জন্য তার মরদেহটি উঠানোও হয়েছিল। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে