শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লাহর ক্ষমা পেতে খাঁটি তাওবা করতে হবে

monajatআজ রমজানের ১৩তম দিন। মাগফিরাত দশকের তৃতীয় দিন। মাগফিরাত তথা ক্ষমা পেতে হলে খাঁটি তাওবা করতে হবে। খাঁটি তাওবা না হলে আল্লাহর কাছে মাগফিরাত বা ক্ষমার আশা করা যায় না। খাঁটি তাওবার জন্য চারটি কাজ করতে হবে। এক. শিরক-বিদআত, ছোট-বড়, জানা-অজানা, ইচ্ছায়-অনিচ্ছায় যত গুনাহ হয়েছে, সব গুনাহের জন্য মনে মনে অনুতপ্ত হতে হবে। মনের ভেতর থেকে অনুশোচনা ও অপরাধবোধ জাগ্রত হতে হবে। আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে বলতে হবে- হে আল্লাহ, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এ ধরনের তাওবাকে কোরআনের ভাষায় ‘তাওবাতুন্নাসুহা’ বলা হয়। দুই. সেসব গুনাহ এখনই এবং আমরণ বর্জন করতে হবে। একই ধরনের গুনাহ বারবার করা আবার মাফ চাওয়া ঠিক না। এ ধরনের তাওবা কবুল হওয়ার ক্ষেত্রে সংশয় রয়েছে। অতএব নেশায় অভ্যস্ত হলে নেশা ছেড়ে দিতে হবে। সুদি লেনদেনে জড়িয়ে পড়লে তা থেকে সরে আসতে হবে। অবৈধ পন্থায় উপার্জনের অভ্যাস থাকলে তা পরিহার করতে হবে। সিনেমা, টেলিভিশন বা অশ্লীল ছবি দেখার অভ্যাস থাকলে এগুলো ছেড়ে দিতে হবে। মোট কথা সব গুনাহ বর্জন করে তাওবা অব্যাহত রাখতে হবে। তিন. ‘গুনাহ আর করব না’- এ প্রত্যয়ে দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। ভুল করে আবার গুনাহ হয়ে যাবে। কিন্তু পাকা ইরাদা ও প্রতিজ্ঞা করতে হবে- আর কখনো গুনাহের কাজ না করার। চার. কোনো মানুষের হক নষ্ট করে থাকলে তা পরিশোধ করে দেওয়া। বান্দার হক যেমন অর্থ-সম্পদের হক ও মান-সম্মানের হক। অতএব কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে থাকলে, অন্যের জায়গাজমি জোরপূর্বক দখল করে থাকলে বা সুদ-ঘুষের মাধ্যমে টাকা উপার্জন করে থাকলে এসব সম্পদ তার প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে হবে। এটা কোনোভাবেই সম্ভব না হলে তার পক্ষ থেকে সাদকা করে দিতে হবে। এ ছাড়া বান্দার অন্য হক হলো তার মান-সম্মান । ধন-সম্পদের চেয়েও এ হকের গুরুত্ব অনেক বেশি। অতএব কারো ওপর যেকোনো ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়ে থাকলে অগোচরে গিবত (নিন্দা) করলে বা অন্যায়ভাবে গালি দিয়ে থাকলে অবশ্যই তার কাছে এর জন্য ক্ষমা চেয়ে নিতে হবে। মৃত্যুবরণের কারণে এটা সম্ভব না হলে ওই ব্যক্তির জন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে। এভাবে মোট চারটি শর্ত কারো তাওবায় পাওয়া গেলে সেটাকে ‘তাওবাতুন্নাসুহা’ খাঁটি তাওবা বলা হবে। আর এ ধরনের তাওবা আল্লাহপাক অবশ্যই কবুল করবেন। আল্লাহ তায়ালা আমাদের খাঁটি তাওবার সামর্থ্য দান করুন। আমিন।–সূত্র: কালের কন্ঠ

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ