সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজছাত্রী ধর্ষণ, ছাত্রলীগ নেতাকে আজীবন বহিষ্কার

news-image

ভালুকা (ময়মনসিংহের) প্রতিনিধি : কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর কবিরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। ধর্ষণের মামলা হওয়ার পর ময়মনসিংহ জেলা ছাত্রলীগ প্রথমে ইউনিয়ন কমিটি বিলুপ্তি করে পরে তাঁকে দল থেকে বহিষ্কার করে।

গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. রকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক সরকার মো. সব্যসাচী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে এবং সভাপতি আলমগীর কবিরকে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি ময়মনসিংহের মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীকে জোর করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে আলমগীর আর তাঁর সহযোগীদের বিরুদ্ধে। অভিযুক্তরা ওই শিক্ষার্থীকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। পরে ওই কলেজছাত্রীর এক বান্ধবী তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট