সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজছাত্রীকে মাইক্রোবাসে তুলে ইজ্জত নিল ছাত্রলীগ নেতা!

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর কবিরসহ তিন জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক কলেজছাত্রী। গত জানুয়ারি মাসের ঘটনা হলেও আজ মঙ্গলবার ঘটনাটি প্রকাশ পায়।

জানা গেছে, গত ১৫ মে ভুক্তভোগীর পিতা বাদি হয়ে ঘটনার পাঁচ মাস পর কোতোয়ালী মডেল থানায় একটি মামলা করেন। তবে মামলার ৮ দিন পার হলেও এখনো কোনো আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলা সুত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি নগরীর মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজের দক্ষিণ পাশে একটি মাইক্রোবাসে ধর্ষণ করে আলমগীর ও তার সহযোগীরা। মামলার অন্যান্য আসামিরা হচ্ছে আলমগীরের বন্ধু তুষার (২৬) ও চালক মোখলেছ (২৫)। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত আলমগীরসহ তিনজনের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে।

ভালুকার কাচিনা গ্রামের ওই মেয়ে ময়মনসিংহ নগরীর একটি কলেজে পড়াশুনা করত। কলেজে যাওয়া আসার পথে আলমগীর প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো বলে জানাগেছে। ঘটনার দিন সকাল ৯টার দিকে আলমগীর তার বন্ধু তুষার এবং মাইক্রোবাস চালক ওই ছাত্রীকে জোড় পূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে মাইক্রোবাসেই তাকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে মাইক্রোবাস নিয়ে সটকে পড়ে অভিযুক্তরা। জ্ঞান ফিরলে ভুক্তভোগী ছাত্রী তার বান্ধবীকে ফোন করলে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর থেকে বিষয়টিকে ধামাচাপা দিতে ও মামলা প্রত্যারের জন্য বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছে ওই পরিবারটি।

ভুক্তভোগীর পিতা জানান, ‘এতদিন আমি মান-সম্মানে ভয়ে চুপ ছিলাম। কিন্তু ওই ইউনিয়নের চেয়ারম্যনসহ বিভিন্ন লোকজন আমাকে এবং আমার পরিবারের লোকদেরকে হুমকি অব্যাহত রাখায় আমি মামলা করতে বাধ্য হয়েছি। ’

এ বিষয়ে জানতে অভিযুক্ত হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর কবিরের মুঠোফোনে মঙ্গলবার দুপুরে একাধিকবার যোগাযোগের চেষ্টার করা হলেও ফোন রিসিভ করেননি।

কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, ভুক্তভোগী ওই ছাত্রীর ইতোমধ্যে মেডিকেল করানো হয়েছে। ধর্ষর্ণের আলামত পাওয়া গেছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি মো. রকিবুল ইসলাম বলেন, অতীতেও তার কর্মকাণ্ড সন্তোষজনক ছিল না। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য দল থেকে কয়েকবার তাকে সাবধান করা হয়েছে। তবে ধর্ষণের ঘটনা সত্য হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’