বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে গরুর মাংসের কেজি ৪৭৫ টাকা, খাসি ৭২৫

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজানে মাংসের দাম নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এই দাম অনুযায়ী দেশি গরুর মাংস প্রতি কেজি ৪৭৫ টাকা এবং বিদেশি গরুর মাংস ৪৪০ টাকা কেজি দরে বিক্রি হবে।

এছাড়া মহিষের মাংস প্রতি কেজি ৪৪০ টাকা, খাসি ৭২৫ টাকা এবং ভেড়া ও ছাগল ৬২০ টাকা কেজি দরে বিক্রি হবে। সুপার শপেও একই দামের মাংস বিক্রি হবে।

মঙ্গলবার দুপুরে মাংস ব্যবসায়ী সমিতির সঙ্গে এক মতবিনিময় শেষে ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন এই দাম ঘোষণা করেন। একইসঙ্গে কোনো ব্যবসায়ী নির্ধারিত দাম না মানলে তার বিরুদ্ধে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়।

জানা গেছে, মতবিনিময় সভায় ব্যবসায়ীরা গরুর মাংসের দাম ৪৮০ টাকা নির্ধারণ করার দাবি জানালে মেয়র ১০ টাকা কমিয়ে ৪৭০ টাকার প্রস্তাব করেন। পরে ব্যবসায়ীরা আরও পাঁচ টাকা বাড়ানোর দাবি করতে মেয়র তাতে সম্মত হন।

গতবার পবিত্র রমজানে প্রতি কেজি গরুর মাংস ৪২০ টাকা, মহিষের মাংস ৪০০ টাকা, খাসি ৫৭০ টাকা, ভেড়া ও বকরির মাংস ৪৭০ টাকা দাম নির্ধারণ করেছিল ডিএসসিসি।

এ জাতীয় আরও খবর

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল