,

স্থাপনা থেকে মুছতে হবে চাকমা রাজা ত্রিদিব রায়ের নাম

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সব সড়ক ও স্থাপনা থেকে মৃত চাকমা রাজা ত্রিদিব রায়ের নাম আগামী ৯০ দিনের মধ্যে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

চাকমা রাজা ত্রিদিব রায়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকায় আদালত এ নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে দেশের সব স্থাপনা থেকে ত্রিদিব রায়ের নাম মুছে ফেলতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার সচিব, শিক্ষা সচিব, পার্বত্য চট্টগ্রামের জেলা প্রশাসক ও মেয়রকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রবিবার (২১ মে) চাকমা রাজা ত্রিদিব রায়ের নাম সব স্থাপনা থেকে মুছে ফেলার নির্দেশনা চেয়ে পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা বদিউজ্জামান সওদাগর ও হেলাল উদ্দিন হাইকোর্টে রিট দায়ের করেন।

অভিযোগ আছে, একাত্তরে চাকমা রাজা ত্রিদিব রায়ের সহযোগিতায় রাঙামাটিতে গণহত্যা চলে। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত বলেন, যদি তার নামে কোনো স্থাপনা থেকে থাকে তাহলে আগামী ৯০দিনের মধ্যে তা সরিয়ে ফেলতে হবে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ আহমেদ। তিনি সাংবাদিকদের বলেন, ত্রিদিব রায়ের নামে খাগড়াছড়িতে ত্রিদিবনগর, ত্রিদিবনগর সড়ক, ত্রিদিবনগর হাইস্কুল রয়েছে। এসব স্থাপনা থেকে তার নাম এখন মুছে ফেলতে অথবা নাম বদলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে