সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেইনট্রি কর্তৃপক্ষকে শুল্ক গোয়েন্দা দফতরে যেতেই হবে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীর রেইনট্রি হোটেল কর্তৃপক্ষকে শুল্ক গোয়েন্দা অধিদফতরের দেয়া নোটিশের কার্যক্রম স্থগিত করে দেয়া হাইকোর্ট আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।

আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি মির্জা হুসেইন হায়দার এক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে দেয়া হাইকোর্ট আদেশ বিকেলে ৬ সপ্তাহের জন্য স্থগিত করে আদেশ দেন। বিষয়টি সাংবাদিকদের জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রেইনট্রি হোটেল কর্তৃপক্ষকে শুল্ক গোয়েন্দা অধিদফতরের দেয়া নোটিশের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আদেশ দেন। একইসঙ্গে ওই নোটিশের বৈধতা প্রশ্নে রুলও জারি করেছে আদালত। পরে এ আদেশ স্থগিতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত ১৫ মে শুল্ক গোয়েন্দা অধিদফতরের পক্ষ থেকে রেইনট্রি হোটেলের এমডি শাহ মোহাম্মদ আদনান হারুনকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে হাজির হয়ে তার হোটেলে পাওয়া বেআইনি মাদকদ্রব্য বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেয়া হয়। সেই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন করেন আদনান হারুন।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট