সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মতিঝিল থানার ওসিসহ চার কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : মতিঝিল থানার ওসিওমর ফারুকসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে ঢাকা মহানগর হাকিমের আদালতে মামলা হয়েছে।

রবিবার মামলাটি দায়ের করেন মতিঝিল থানা আওয়ামী জনতা লীগের সহ-সভাপতি আবুবক্কর সিদ্দিক। মামলাটি আমলে নিয়ে ২০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার। আদালতের বেঞ্চ সহকারী আশিকুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্য আসামিরা হলেন, মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন, উপ-পরিদর্শক রকিব ও মোস্তাফিজ।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১০ মে মামলার বাদীকে গ্রেফতার করে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন আসামিরা। বাদী দিতে অসম্মতি জানালে আসামিরা তাকে মারধর করেন এবং পেন্ডিং মামলায় জড়ানোর হুমকি দেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা