,

‘প্রতিদিন আমরা নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবেলা করছি’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ডিএমপির কার্যক্রম স্বাভাবিক ও আরো গতিশীল করার ক্ষেত্রে বেতার চালকদের অবস্থান গুরুত্বপূর্ণ উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, প্রতিদিন আমরা নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবেলা করছি এবং সেসব চ্যালেঞ্জ সমাধানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।

রবিবার সকাল ১০টার দিকে রাজধানীর রাজারবাগ শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে বেতার চালকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকা মহানগর পুলিশের লজিস্টিকস বিভাগ ৮২ জন বেতার চালক নিয়ে এ কর্মশালার আয়োজন করেছে।

উদ্বোধনী বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, বেতার চালকেরা প্রতিনিয়ত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে সিনিয়র অফিসারদের দিক নির্দেশনা হুবহু পৌঁছে দেয়ার মতো কঠিন কাজ করে থাকে। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে বেতার যন্ত্রের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করতে হবে।

বক্তব্য শেষে কাজের মান আরো উন্নত করতে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে জানিয়ে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন ডিএমপি কমিশনার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে