সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রানাসহ ১০ জনের বিচারকাজ শুরু

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সাভারের রানা প্লাজা ভবন নির্মাণ সংক্রান্ত দুর্নীতির মামলায় সোহেল রানাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ৫ জুলাই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন আদালত। অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু হলো।

রবিবার ঢাকার বিভাগীয় বিশেষ বিচারক আতোয়ার রহমান এই আদেশ দেন।

এর আগে, এই মামলার অভিযোগপত্রভুক্ত ১০ জনের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। বাকি ছয়জনকে আদালত অব্যাহতি দেন।

অভিযোগপত্রভুক্তরা হলেন- সোহেল রানার বাবা আব্দুল খালেক, মা মর্জিনা বেগম, সোহেল রানা, রেফায়েতউল্লাহ, উত্তম কুমার রায়, রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান, রফিকুল হাসান, ফারজানা ইসলাম ও আব্দুল মুত্তালিব।

অভিযোগপত্র থেকে যারা অব্যাহতি পেয়েছেন তারা হলেন- আলী খান, এটিএম মাসুদ রেজা, সাজ্জাদ হোসেন, মর্জিনা বেগম, আবুল বাশার ও আমিনুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে এক হাজার ১৩৫ জন নিহত হন। আহত হন ১ হাজার ৫২৪ জন। তাদের মধ্যে গুরুতর আহত হন ৮৪৪ জন। নিহত শ্রমিকদের মধ্যে লাশ শনাক্ত হয়নি ২৯১ জনের।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন