,

‘চিকুনগু‌নিয়া নি‌য়ে আত‌ঙ্কিত হওয়ার কিছু নেই’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, চিকুনগু‌নিয়া নি‌য়ে আত‌ঙ্কিত হওয়ার কিছু নেই। চিকুনগুনিয়া মশাবাহিত রোগ, নরমাল ওষুধে সাতদিনের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে। আমরা ক্র্যাশ প্রোগ্রা‌মে ডিএসসিসি’র সব ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম শুরু করছি। হঠাৎ করে এ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব।

রবিবার সকা‌লে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মে‌ডি‌কেল বিশ্ব‌বিদ্যালয় চত্বরে চিকুনগু‌নিয়া ও ডেঙ্গু‌ রোগ প্র‌তি‌রোধে মশক নিধন ক্র্যাশ কর্মসূচির উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নের শুরুর আগে মেয়র এ কথা জানান।

সাঈদ খোকন বলেন, সারাদেশে দেড়শ’ জন চিকুনগুনিয়া রোগী শনাক্ত হয়েছে।

বক্তৃতা শেষে মেয়র বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খানকে নিয়ে মশক নিধন ক্র্যাশ কর্মসূচির উ‌দ্বোধন করেন।

এসময় সেখানে ডিএসসিসি’র প্রধান নির্বাহী খান মো. বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও কাউন্সিলর হাসিবুর রহমান মানিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে