সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

news-image

সৌদি আরব প্রতিনিধি : আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় শনিবার দিবাগত রাত সোয়া ১১টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ২টায়) প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এ সময় বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান সৌদি সরকারের সুরা বিষয়ক প্রতিমন্ত্রী ফয়সাল বিন আবু সা’দ ও রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

এর আগে, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে এআইএ সম্মেলনে যোগ দিতে শনিবার দিবাগত রাত ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, তিন বাহিনীর প্রধান এবং মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম তাকে বিমানবন্দরে বিদায় জানান।

চার দিনের এই সফরে শেখ হাসিনা আরব ও ইসলামী দেশগুলোর এ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ওমরাহ পালন এবং মদিনায় মহানবী (সা.)-এর রওজা জিয়ারতও করবেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন। এআইএ সম্মেলন সৌদি রাজধানীতে বাদশাহ আবদুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট