সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির পথে শেখ হাসিনা, দেখা হতে পারে ট্রাম্পের সঙ্গে

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে। এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

বিশ্বের বিভিন্ন দেশের নেতারা আরব-ইসলামিক-আমেরিকান সম্মেলনে অংশ নিতে সৌদি আরব যাচ্ছেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলার উপায় বের করতে আগামীকাল রবিবার কিং আব্দুল আজিজ কনভেনশন সেন্টারে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। মুসলিম দেশের নেতাদের সঙ্গে এতে যোগ দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ওখানেই ট্রাম্পের সঙ্গে হাসিনার সাক্ষাতের সম্ভাবনা দেখছে ঢাকা ও রিয়াদের কূটনৈতিক সূত্রগুলো।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ও এই বৈশ্বিক সমস্যা মোকাবেলায় বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরবেন হাসিনা।

সূত্রগুলো বলছে, মূল অনুষ্ঠানের সাইডলাইনে ট্রাম্পের সঙ্গে হাসিনার সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক বৈঠকের জন্য বাংলাদেশের তরফ থেকে একটা চেষ্টা রয়েছে। তবে বৈঠকের ব্যাপারে এখনো নিশ্চয়তা দিতে পারেননি রিয়াদের এক বাংলাদেশি কূটনীতিক।

তবে সম্মেলনের ফাঁকে ট্রাম্প বা অন্য কোন বিশ্বনেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী সম্ভাবনার কথা নাকচ করেননি। বৃহস্পতিবার এ প্রসঙ্গে তিনি শুধু বলেন, ‘দেখা যাক।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, সৌদি বাদশাহ এবং পবিত্র দুই মসজিদের খাদেম সালমান বিন আব্দুল আজিজ আল সাউদের আমন্ত্রণে চারদিনের সফরে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী। আরব-ইসলামিক-আমেরিকান সম্মেলন ছাড়াও সফরকালে মক্কায় উমরাহ্ পালন করবেন এবং মদিনায় মহানবী হজরত মোহাম্মদ (স.) এর রওজা মোবারক জিয়ারত করবেন মেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট