সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন কর্মবিরতি

news-image

 

নিজস্ব প্রতিবেদক : উত্তরাঞ্চলের ১৬ জেলায় ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন কর্মবিরতির ঘোষণা করেছে উত্তরবঙ্গ ট্রাক, ট্র্যাঙ্ক লরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

শনিবার বিকেলে এ ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটির আহবায়ক আবদুল মান্নান আকন্দ এ কর্মসূচির সত্যতা নিশ্চিত করেছেন।

সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ, কাগজপত্র পরীক্ষার নামে পুলিশের হয়রানি বন্ধসহ সাত দফা দাবি আদায়ে উত্তরাঞ্চলের ১৬ জেলায় রবিবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন কর্মবিরতি ঘোষণা করা হয় বলে জানান তিনি।

তিনি বলেন, রবিবার সকাল থেকে তিনদিন উত্তরাঞ্চলে কোনো পণ্য পরিবহন হবে না। সরকার অবিলম্বে তাদের দাবিগুলো মেনে না নিলে লাগাতার কর্মসূচি দেয়া হবে।

আবদুল মান্নান আকন্দ জানান, যানবাহনের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স চেকিংয়ের নামে সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ, অবিলম্বে বাম্পার, সাইড এ্যাঙ্গেল ও হুক খোলার সরকারি আবেদন প্রত্যাহার, ২০১৭ সালের মন্ত্রিসভায় নতুন খসড়া আইন প্রত্যাহার, বিভিন্ন স্থানে স্থাপিত ওয়ে স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা