,

বিদেশ ভ্রমণে সাংবাদিকদের ওপর নজরদারির নির্দেশনা প্রত্যাহার

news-image

নিউজ ডেস্ক : বিদেশ ভ্রমণে সাংবাদিকদের ওপর নজরদারির নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। ওই নির্দেশনা সংবলিত সার্কুলার মিশনগুলোতে পাঠানোর তিন দিনের মাথায় তা প্রত্যাহার করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পশ্চিমা একটি দেশে দায়িত্বরত একজন কূটনীতিক গতকাল রাতে বাংলাদেশের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ওই আদেশ প্রত্যাহারসংক্রান্ত একটি নোটিশ শুক্রবার পাঠিয়েছে বলে জানান তিনি। তবে এ বিষয়ে এখনও সংবাদমাধ্যমকে কিছু জানায়নি মন্ত্রণালয়। বক্তব্যের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের কোনো কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিদেশে গিয়ে বাংলাদেশের সাংবাদিকরা দেশের স্বার্থবিরোধী কোনো তৎপরতায় লিপ্ত আছে কি না সে বিষয়ে নজরদারির নির্দেশ দিয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের মিশনগুলোতে একটি সার্কুলার পাঠানো হয়।

একই দিনে সংবাদমাধ্যমেও নির্দেশনাটি পাঠায় মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগ। তারা বলে, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে এটা করা হয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ওই সার্কুলারে কী লেখা হয়েছে তা তিনি দেখবেন।

ওই নির্দেশনায় উদ্বেগ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

শুক্রবার এক বিবৃতিতে সাংবাদিকদের এই সংগঠন বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ধরনের সার্কুলার সাংবাদিকদের স্বাধীনভাবে চলাচল ও মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে, যা মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার অন্তরায়। এটা গোটা সাংবাদিক সমাজের জন্য অবমাননাকর ও ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও প্রতিক্রিয়া জানায় তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে