,

বনানী ধর্ষকদের জন্য কক্সবাজারে জুম্মার নামাজে মোনাজাত!

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার চাঞ্চল্যকর বনানী ধর্ষণ ঘটনায় জড়িত আপন জুয়েলার্স পরিবারের সদস্যদের বিপদ-আপদ থেকে রক্ষার জন্য কক্সবাজারের মসজিদে জুম্মার নামাজে মোনাজাত করা হয়েছে। এমনকি ধর্ষকদের রক্ষার জন্য মসজিদে বিশেষ কোরান খতমেরও ব্যবস্থা করা হয়েছে। কক্সবাজার শহরের দুটি ঐতিহ্যবাহী মসজিদের জুম্মার নামাজে ধর্ষকদের রক্ষার জন্য এমন ধর্মীয় প্রার্থনায় উপস্থিত মুসল্লিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

জানা গেছে, কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বায়তুশ শরফ জামে মসজিদ ও বদর মোকাম জামে মসজিদের জুম্মার নামাজে ইমামদ্বয় এমনসব প্রার্থনা করেন। মোনাজাতে প্রার্থনার পরপরই মসজিদের মুসল্লিরা তীব্র সমালোচনা করতে থাকেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করা হচ্ছে।

এ প্রসঙ্গে বায়তুশ শরফ জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম বলেন, “আমি আজ শুক্রবার সকালে চট্টগ্রাম এসেছি। আমিও শুনেছি বিষয়টি। ” তিনি বলেন, “খোঁজ নিয়ে জেনেছি মসজিদের খতিব মওলানা রিদওয়ানুল হককে আপন জুয়েলার্সের একজন ঘনিষ্ঠ আত্মীয় মোনাজাতের সময় আকস্মিক একটি স্লিপ ধরিয়ে দিয়ে মোনাজাত করিয়ে নেন। মোনাজাতের পর মসজিদের খতিব অবশ্য বিষয়টির ভুল স্বীকার করেছেন। ”

অপরদিকে শহরের বদরমোকাম মসজিদের পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন বলেন, “ঢাকা থেকে আসা কয়েকজন ব্যক্তি মসজিদের ইমাম মওলানা ইউনুছ ফরাজীকে আপন জুয়েলার্সের জন্য দোয়া করতে বলেন। ইমাম সহজ-সরল মনে তাই করেছেন। ”

তিনি বলেন, “ঢাকা থেকে আসা লোকজন বদরমোকাম মসজিদের ইমামকে নগদ টাকা দিয়ে কোরান খতমেরও আয়োজন করেন। গতকাল আছরের নামাজের আগে খতমও পড়ানো হয় মসজিদটিতে।” কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে