,

যাত্রীর লাগেজ কেটে চুরি: বিমানের ছয় কর্মী গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : বিমান যাত্রীর লাগেজ কেটে চুরির অভিযোগে বাংলাদেশ বিমানের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে তাদের বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-শামীম হাওলাদার, আজাদ, লাভলু, মনির হোসেন, নজরুল ইসলাম, আমিরুল। তারা বিমানবন্দরে ক্যাজুয়াল কর্মী (ট্রাফিক হেলপার) হিসেবে কর্মরত।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরহাদ হোসেন জানান, তাদের এয়ারপোর্ট আর্মড পুলিশের এক এসআই বাদী হয়ে মামলা করেছেন। শনিবার রিমান্ডের আবেদন করে তাদের আদালতে পাঠানো হবে।

তিনি আরো জানান, বৃহস্পতিবার রাতে মালয়েশিয়া থেকে একটি ফ্লাইট অবতরণ করে। বিমানের কার্গো হোল্ডিং থেকে যাত্রীদের লাগেজ খালাসের কাজ করছিলেন বিমানের ট্রাফিক হেল্পাররা। এ সময় এক যাত্রীর লাগেজ কেটে মালয়েশিয় মুদ্রা ও বাংলাদেশি টাকা নিয়ে নেয় তারা। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৯০০ মালয়েশিয়ান রিংগিত ও ১০ হাজার টাকার উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে