,

আশরাফুল-সাকিব এবং হিরো আলমদের সঙ্গে নাঈমের ছবি ভাইরাল!

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর বনানীতে হোটেলে আটকে রেখে দুই তরুণী শ্লীলতাহানির ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি নাঈম আশরাফের সঙ্গে দেশের বিভিন্ন অঙ্গনের একাধিক তারকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে গেছে।

মিডিয়ায় প্রকাশিত খবর মোতাবেক, সাধারণ ফেরিওয়ালার ঘরে জন্ম নেওয়া হালিম নামের এই অতি চালিয়াত ব্যক্তি প্রতারণার পর প্রতারণা করে; বিভিন্ন প্রভাবশালীকে ‘বাবা’ বানিয়ে এখন টাকার কুমির!

একাধিক মিডিয়াতেও সে কাজ করেছে। আবার প্রতারণার দায়ে বরখাস্তও হয়েছে। অবশেষে গতকাল বুধবার সে পুলিশের জালে ধরা পড়ে মুন্সিগঞ্জ জেলায়।

পুলিশের তথ্যমতে, প্রকৃত পক্ষে সে একজন প্রতারক। স্কুল জীবন থেকেই এ কাজে তার হাতে খড়ি। বাবার নাম বদল করে বিয়ে করেছে ৩টি। আগের ২ স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেলেও ৩য় স্ত্রীকে নিয়ে ঢাকার কালশি এলাকায় বসবাস তার।

বদলে হয়েছেন নাঈম আশরাফ। মিডিয়ায় কাজ করার সুবাদে আর বিত্তশালীদের ‘বাবা’ বানিয়ে অনেক তারকাদের কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে তার।

তারকারা জানেও না যে কতবড় প্রতারক এই ব্যক্তি! জানার কোনো সুযোগও নেই! আর ভক্তদের সঙ্গে সেলফি তোলা তারকাদের জন্য নিশ্চয়ই অন্যায় কোনো বিষয় নয়।

বিভিন্ন অঙ্গনের তারকাদের সঙ্গে হালিম তথা নাঈম আশরাফের যে ছবিগুলো ছড়িয়ে পড়েছে তার মধ্যে আছেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান, ‘লিটল মাস্টার’ খ্যাত ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, সাম্প্রতিক সময়ে আলোচনায় উঠে আসা হিরো আলম, প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী, সিনিয়র সাংবাদিক মুন্নী সাহা সহ বিভিন্ন অঙ্গনের পরিচিত অনেক ব্যক্তি।

ঘটনার সূত্রে নাঈম আশরাফের সঙ্গে সেলফিতে এতসব তারকাকে দেখে সাধারণ মানুষ অবশ্য বুঝতে পারছে যে, বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে এই তারকাদের পেয়ে তাদের সঙ্গে ছবি তুলে জাতে উঠতে চেয়েছিল দুই ছাত্রী নির্যাতনকারী নাঈম। তবে অতিচালাক এই ঘুঘুর স্থান এখন শ্রীঘরে!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে