,

যশোরে ভাইপোর হাতে চাচা খুন

news-image
যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামে জমিজমা ভাগাভাগি করাকে কেন্দ্র করে ভাইপো ও ভাইদের লাঠির আঘাতে নূর আলম শেখ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষকের মৃত্যু হয়।
সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলার শংকরপাশা গ্রামের ফকিরপাড়ায় মৃত আবদুল খালেকের  পাঁচ ছেলে মিলে জমিজমা ভাগাভাগি করতে এক জায়গায় মিলিত হন। এক পর্যায়ে তারা তর্কে জড়িয়ে পড়ে লাঠিসোটা নিয়ে মারামারিতে লিপ্ত হয়। এসময় ভাইদের এবং এক ভাইপোর লাঠির আঘাতে কৃষক নূর আলম শেখ গুরুতর আহত হন।
আহত অবস্থায় নূর আলমকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে তিনি মারা যান। এ ব্যাপারে থানার ওসি মো. আনিসুর রহমান জানান, এখনও পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে