সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট শুরু

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় একটি সোনার দোকানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কেন অভিযান চালাতে গেল, তাই অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি। সমিতি বলছে, দেশজুড়ে প্রতিটি জুয়েলারি শোরুম বা দোকানে এই ধর্মঘট কার্যকর হবে।

সমিতির সহ সভাপতি এনামুল হক খান বলেছেন “এনবিআর-এর সাথে আমাদের কথা ছিল আর কোনো অভিযান হবে না। কিন্তু আমিন জুয়েলার্সে অভিযান হয়েছে, এর প্রতিবাদে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি। কেননা, অন্য ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এভাবেই অন্য দোকানগুলোতেও অভিযান হতে পারে।

এদিকে ঢাকা নিউ মার্কেটের ‘মাধুরী জুয়েলার্স’-এর রাজিব পাল জানান, এই ঘোষণার পরপরই বিকাল ৫টার দিকে নিউ মার্কেটের সব স্বর্ণের দোকান বন্ধ করে দেয়া হয়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর গত কয়েকদিনে দু’দফায় অভিযান চালিয়ে বনানী ধর্ষণ মামলার প্রধান আসামীর পরিবারের মালিকানাধীন আপন জুয়েলার্স-এর পাঁচটি বিক্রয়কেন্দ্র বন্ধ করে দেয়।

বাংলাদেশের শুল্ক গোয়েন্দারা সেসময় বলেছিলেন, আপন জুয়েলার্সের কর্ণধাররা জব্দকৃত সাড়ে ১৩ মণ স্বর্ণ এবং ৪২৭ গ্রাম হীরার বৈধ কাগজ দেখাতে পারেননি। তবে এতে অন্য স্বর্ণ ব্যবসায়ীদের আতংকিত হওয়ার কারণ নেই বলেও জানিয়েছিলেন কর্মকর্তারা। সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট