,

রমজানে ভ্রাম্যমাণ আদালত চালু রাখার আহ্বান প্রধান বিচারপতির

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : আসন্ন রমজান মাসে ভ্রাম্যমাণ আদালত চালু রাখার মাধ্যমে ভেজাল খাদ্য নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বুধবার রাতে টাঙ্গাইল সার্কিট হাউজে বিচার বিভাগীয় সম্মেলনে তিনি জেলা ম্যাজিস্ট্রেটের প্রতি এ আহবান জানান।

এ সময় তিনি আরো বলেন, জেলা পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) জমিজমা সংক্রান্ত বিষয়ে বেশি দুর্নীতি করছে তা খতিয়ে দেখারও নিদের্শ দেন জেলা প্রশাসকদের। তিনি বলেন, আইন প্রণয়নের সময় বিচারকদের সাথে রাখলে আইনে এত গড়মিল থাকতো না। এতে করে মামলার জটও কমে আসতো। তাই যারা আইন প্রণয়ন করেন তারা যেন বিচার বিভাগকে সাথে রেখেই আইন করেন।

টাঙ্গাইলের সিনিয়র জেলা জজ মোঃ রবিউল হাসান এর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ মো. মাহবুব আলম, স্পেশাল জেলা জজ ওয়াহেদুজ্জামান সিকদার, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট খালেদা খানম, জেলা এডভোকেট বার সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।

এ সময় টাঙ্গাইলের বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ, আইনজীবী ও সাংবাদিকসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে