বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপন জুয়েলার্সের মালিক শুল্ক গোয়েন্দা কার্যালয়ে

news-image

নিজস্ব প্রতিবেদক : শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের তলবে রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে উপস্থিত হয়েছেন বনানী ধর্ষণকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত সাফাতের বাবা ও আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ।

বুধবার, ১৭ মে বেলা ১১টা ৪৬ মিনিটে রাজধানীতে শুল্ক গোয়েন্দার কার্যালয়ে উপস্থিত হন তিনি। তার সঙ্গে আছেন তার দুই ভাই ও জুয়েলার্সের অন্যতম মালিক গুলজার আহমেদ ও আজাদ আহমেদ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান। তাদের এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

বনানী ধর্ষণকাণ্ডের পর আপন জুয়েলার্সের বিভিন্ন শাখায় অভিযান চালায় শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা। এ সময় বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরা আটক করা হয়।

এ ঘটনায় আপন জুয়েলার্স কর্তৃপক্ষকে তলব করে শুল্ক গোয়েন্দা বিভাগ। এ ছাড়া অবৈধভাবে মদ রাখার দায়ে ধর্ষণস্থল বনানীর হোটেল ‘দ্য রেইনট্রি’ কর্তৃপক্ষকেও ডেকে পাঠায় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

এর আগে গত সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ডিজি ড. মইনুল খান জানিয়েছিলেন, স্বর্ণ জব্দের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার বেলা ১১টায় আপন জুয়েলার্স কর্তৃপক্ষকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কাকরাইলের সদর দপ্তরে কাগজপত্রসহ তলব করা হয়েছে। এ ছাড়া বিদেশি মদ জব্দের ঘটনায় একই সময় দ্য রেইনট্রি এর ব্যবস্থাপনা পরিচালককেও (এমডি) হাজির হওয়ার সমন দেওয়া হয়েছে।

বনানীর রেইনট্রি হোটেলে সংঘটিত ওই চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা উন্মোচিত হওয়ার পর শুল্ক গোয়েন্দারা আপন জুয়েলার্সের ৫টি শোরুমের অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৮৫ কোটি টাকার ২৮৬ কেজি স্বর্ণ ও ৬১ গ্রাম হীরা জব্দ করা হয়। এই স্বর্ণ ও হীরা রাখার ব্যাপারে আপন জুয়েলার্স কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দিতে পারেনি। এ বিষয়েই জানতে তাদের তলব করে শুল্ক গোয়েন্দা বিভাগ।

এ ছাড়া একই দিনে দ্য রেইনট্রি হোটেলে অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশি মদ জব্দ করে শুল্ক গোয়েন্দা সদস্যরা। অবৈধভাবে বিদেশি মদ রাখার দায়ে হোটেল কর্তৃপক্ষকেও বুধবার একই সময়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়।

উল্লেখ্য, গত ২৮ মার্চ বনানীর দ্য রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগীরা পরবর্তীতে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে এ ঘটনা। একই সঙ্গে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের অবৈধ সম্পদের বিষয়ে সংবাদ মাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হওয়ায় রবিবার জুয়েলার্সটির ৫টি শাখায় তল্লাশি চালায় পুলিশ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ