,

আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে বনানী ধর্ষণ কাণ্ডের আসামিরা

news-image

নিউজ ডেস্ক : বনানী ধর্ষণের মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আশা করছি আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন। এসব কথা বলেছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

বুধবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপি’র মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ মামলার ৪ জন আসামি গ্রেপ্তার হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মামলার দ্বিতীয় আসামি নাইম আশরাফ এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে আমাদের তৎপরতা অব্যাহত আছে। আশা করছি খুব শিগগিরই তাকেও গ্রেপ্তার করা হবে।

এর আগে গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী। ওই ঘটনায় গত ৬ মে রাজধানীর বনানী থানায় অভিযুক্ত সাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তারা। এরপর সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে ১১ মে (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টার দিকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়। ওই রাতেই তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়। আর ১২ মে (শুক্রবার) সাফাত আহমেদের ছয় ও সাদমান সাকিফকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালত।

এর পর ১৫ মে মামলার প্রধান আসামি সাফাত আহমেদের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী রহমত আলী ওরফে আবুল কালাম আজাদকে পৃথক অভিযানে গ্রেপ্তার করে র‌্যাব ও ডিবি পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে