,

সার্বিক নিরাপত্তায় আইসিটি বিভাগের নির্দেশনা

news-image

 
নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী চলমান সাইবার হামলা থেকে নিজেদের রক্ষার জন্য কিছু নির্দেশনা মেনে চলতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। ১৬ই মে মঙ্গলবার আইসিটি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে সাইবার হামলা থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ডাটা ব্যাকআপ সফটওয়্যার নিয়মিত হালনাগাদ করাসহ কয়েকটি পরামর্শ দিয়েছে আইসিটি বিভাগ। এতে ডেটাগুলার ব্যাকআপ নিতে এবং নিরাপদে অন্য কোথাও রেখে দিতে বলা হয়েছে। এছাড়া উইন্ডোজ চালিত কম্পিউটার হালনাগাদ করতে বলা হয়েছে।

র‌্যানসমওয়্যার ভাইরাস ক্রিপ্টের মাধ্যমে বিশ্বব্যাপী সাইবার হামলা চালানোর কথা উল্লেখ করে আইসিটি বিভাগ সতর্ক করে জানায়, অজ্ঞাত উৎস থেকে র‌্যানসমওয়্যার টুল ডাউনলোড করা যাবে না এতে নতুন করে সাইবার হামলা হতে পারে।

অযাচিত বা সন্দেহজনক ঠিকানা হতে কোন ই-মেইল আসলে সেগুলোর সোর্স যাচাই না করা পর্যন্ত ইমেইলের ভিতরে থাকা লিংকগুলিতে ক্লিক করা উচিৎ না বলে জানানো হয়েছে। এছাড়াও সর্বদা সিস্টেমে একটি সক্রিয় হালনাগাদ অ্যান্টি-সিকিউরিটিতে সুইচ চালু রাখার নির্দেশনাও দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে