,

শান্তিরক্ষা মিশনে পুলিশের সঙ্গে এবার যাবে ডাক্তার ও ইঞ্জিনিয়ার

news-image

নিজস্ব প্রতিবেদক : কুয়েতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে এবার পুলিশের পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন ক্যাটাগরিতে আরও জনবল নেয়া হবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. মাহ্বুবুর রহমান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও হোসনে আরা বেগম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় জানায়, কমিটি সিএমএইচ এর চিকিৎসা সেবার পরিসীমা বৃদ্ধির বিষয়ে সুপারিশ করে। একইসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সব বাহিনীর বেসামরিক চর্তুথ শ্রেণী কর্মচারীদের পরিবারের সদস্যসহ অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মচারীদেরও ওই হাসপাতালে চিকিৎসা সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়।

এছাড়া বৈঠকে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) কার্যক্রম আধুনিকায়নের জন্য ও সাংগঠনিক কাঠামো সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় জনবল সংযোজন, আইএসপিআর’র ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের জন্যও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন জনবল নিয়োগের সুপারিশ করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে