,

বুধবার ঢাকায় হচ্ছে টিকফার তৃতীয় বৈঠক

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারশেন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (টিকফা) কাউন্সিলের তৃতীয় বৈঠক বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হতে যাচ্ছে।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু। প্রতিনিধিদলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকসহ ২১ সদস্য অংশ নেবেন।

অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির সহকারী ট্রেড রিপ্রেজেনটেটিভ মার্ক লিনসকট। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটসহ ১৫ সদস্যের মার্কিন প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত বিষয়াদি আলোচনায় প্রাধান্য পাবে। বাংলাদেশের পক্ষ থেকে এ বৈঠকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য ও সেবার প্রবেশাধিকার সহজীকরণ, বাংলাদেশি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, টেকনোলজি ট্রান্সফার, ডিজিটাল ইকোনমি, বাংলাদেশের ভৌত অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে।

অপরদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশে শুল্ক ও অশুল্ক বাধা কমানো, ওষুধ আমদানি প্রক্রিয়া স্পষ্টিকরণ, মেধাস্বত্ব সংরক্ষণ, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা ও এনার্জি সেক্টরে বিনিয়োগ, চুক্তি বলবৎকরণ, সরকারি ক্রয় পদ্ধতি ও লেবার ইস্যুতে আলোচনা হতে পারে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশর বাণিজ্যিক সর্ম্পক দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সর্ববৃহৎ একক রপ্তানি বাজার। ২০১৫-২০১৬ অর্থবছরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ৬ দশমিক ২২ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে প্রায় ১ বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি হয়েছে।

২০১৩ সলের ২৫ নভেম্বর বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারশেন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (টিকফা) স্বাক্ষরিত হয়। ওই চুক্তি স্বাক্ষরের পর ২০১৪ সালের ২৬ এপ্রিল টিকফা কাউন্সিলের প্রথম বৈঠক ঢাকায় হয়। ২০১৫ সালের ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এর দ্বিতীয় বৈঠক হয়।

বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিতব্য টিকফা কাউন্সিলের এটি তৃতীয় সভা। এটি সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৫টায় শেষ হবে। এর পর বাণিজ্য সচিব, পররাষ্ট্র সচিব এবং শ্রম ও কর্মসংস্থান সচিব সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে