,

আ.লীগ নেতা মাহমুদুল্লাহ হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামপুর-কদমতলী থানা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মাহমুদুল্লাহ ও তার গাড়িচালক হারুনুর রশীদ হত্যা মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল কবির এ রায় দেন। এছাড়াও রায়ে দুজনের যাবজ্জীবন এবং চারজনকে খালাস দেয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রায়হান খোকন (পলাতক), জাকির হোসেন ওরফে কালা জাকির, মো. জাভেদ ওরফে প্রিন্স, আরিফ হোসেন, মো. জুম্মন ও হীরা (পলাতক)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- শরিফুল (পলাতক) ও আমির হোসেন (পলাতক)।

খালাস পাওয়া আসামিরা হলেন- শাহ আলম প্রধানিয়া, শফিকুল আলম ওরফে সুমন, ইমন ওরফে কালু মিয়া (পলাতক) ও মিলন মোড়ল (পলাতক)।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর কদমতলী থানাধীন কমিশনার রোড মিষ্টি পট্টির কাছে কাকলী পাঠাগারের সামনের রাস্তায় মোহাম্মদ উল্লাহ এবং তার গাড়িচালক হারুনুর রশিদকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত মোহাম্মদ উল্লাহর স্ত্রী কোহিনুর বেগম কদমতলী থানায় মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে ওই বছরের ৩১ অক্টোবর তৎকালীন ডিবি পুলিশের ডেপুটি কমিশনার রুহুল আমিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলাটির বিচারকাজ চলাকালে আদালত ২৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে