বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বৈত নাগরিকত্ব আইনে প্রবাসীরা বঞ্চিত হবে না : লন্ডনে আইনমন্ত্রী

news-image

যুক্তরাজ্য প্রতিনিধি : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, প্রস্তাবিত দ্বৈত নাগরিকত্ব আইনে সংবিধান পরিপন্থি এবং প্রবাসীদের স্বার্থ বিরোধী কিছু থাকবে না। উত্তরাধিকার সূত্রে সম্পত্তির অধিকার, বংশানুক্রমিক নাগরিকত্বের অধিকার ইত্যাদির ক্ষেত্রে প্রবাসীরা বঞ্চিত হবে না। দেশের অন্য নাগরিকদের মতোই তাদের অধিকার থাকবে।

গতকাল রবিবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীদের সাথে এক বিশেষ সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রবাসীদের দাবীর প্রেক্ষিতে নতুন খসড়ায় কিছু সংশোধনী আনা হয়েছে। প্রবাসী ও তাদের সন্তানরা নাগরিকত্বের আটটি প্রবিশনের মাধ্যমে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারবেন। বংশানুক্রমিক নাগরিকত্বের ক্ষেত্রেও নিবন্ধনের সময়সীমাও তুলে নেয়া হয়েছে। তবে সংবিধানের নিয়ম অনুযায়ী নির্বাচনে দাঁড়াতে হলে অন্য দেশের নাগরিকত্ব প্রত্যাহার করতে হবে। এছাড়া দেশের কোনো সরকারি চাকুরীজীবি বিদেশে গিয়ে নাগরিকত্ব নিলে সেই চাকরি আর থাকবে না।

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ার ডাক্তার দিপু মনি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার জাকি রেজওয়ানা আনোয়ার, ব্যারিস্টার নাজির আহমদ, সেন্টার ফর ব্রিটিশ-বাংলাদেশ পলিসি ডায়লগ এর সলিসিটির আবুল কালাম, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, ব্যারিস্টার চৌধুরী হাফিজ, গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ার নুরুল ইসলাম মাহবুব, প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আলাউদ্দিন, বার্মিংহাম কমিউনিটি নেতা আলহাজ্ব নাসির উদ্দিন, সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী আইনজীবী নেতা এনামুল হক, নাশিত রহমানসহ আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ