,

‘দেশের ৬৮ কারাগারে ৬ জন ডাক্তার’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : কারা মহাপরিদর্শক (আইজি, প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেছেন, ‘চিকিৎসাসেবা পাওয়া একজন বন্দীর মৌলিক অধিকার। আমাদের ৬৮টি কারাগারের জন্য ১১৭ জন চিকিৎসক থাকার কথা তবে রয়েছে মাত্র ৬ জন। অ্যাম্বুলেন্স আছে ৯টি।’

১৪ মে রোববার কারা অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

কারা মহাপরিদর্শক বলেন, ডিপ্লোমা নার্সরাও পদত্যাগ করে চলে যাচ্ছেন। তবে, চিকিৎসক না থাকলেও আমরা বন্দীদের স্বাস্থ্যসেবা নিয়ে চিন্তিত না। একজন অসুস্থ আসামি হাসপাতালে ক’দিন থাকবে তা সম্পূর্ণ চিকিৎসকের উপর নির্ভর করে। এতে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় আসামিদের কারাগারে ফিরিয়ে আনতে হলে আমাদের বন্ড সই করে আনতে হবে। রাজশাহীতে এ ধরনের একটি ঘটনা ঘটেছে। আমরা বন্ড দিয়ে কারাগারে আনার পর তার মৃত্যু হয়েছে। একজন অসুস্থ কারাবন্দী হাসপাতালে যাওয়ার পর আমাদের দায়িত্ব শুধুমাত্র তার নিরাপত্তা বিধান করা।

সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, যেসব বন্দীর নামে হাসপাতালে থাকার অভিযোগ শোনা গেছে তারা অনেকেই ডায়াবেটিকস, ব্লাড প্রেসারসহ কয়েকটি রোগে আক্রান্ত। তারা অসুস্থ বোধ করলেই তাদের হাসপাতালে নিতে হবে বলে আদালতের নির্দেশনা রয়েছে। তাই তারা যখনই বলে অসুস্থ তখনই আমরা তাদের হাসপাতালে নিতে বাধ্য হই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে