সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সামর্থ্যের অভাবেই দীর্ঘদিন হাসপাতালে থাকার সুযোগ পাচ্ছে বন্দিরা’

news-image

নিউজ ডেস্ক : কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেছেন, চিকিৎসা পাওয়া একজন বন্দির মৌলিক অধিকার। আমাদের ৬৮টি কারাগারে ১১৭ জন চিকিৎসকের চাহিদা থাকলেও রয়েছেন মাত্র ছয়জন। যেসব নার্স আছেন তারাও সুযোগ-সুবিধা পেয়ে অন্য কোথাও চলে যাচ্ছেন। স্বাস্থ্যে জনবলের অবস্থা নাজুক। কারাগারের সামর্থ্যের অভাবেই বন্দিরা দীর্ঘদিন হাসপাতালে থাকার সুযোগ পাচ্ছেন।

রোববার কারা অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কারা মহাপরিদর্শক।

কারা মহাপরিদর্শক বলেন, ৬৮টি কারাগারে মাত্র নয়টি অ্যাম্বুলেন্স রয়েছে। বন্দিদের স্বাস্থ্যসেবা পাওয়ার অবস্থা নাজুক। যেসব বিত্তবান কারাগারে আসেন, তাদের ডায়াবেটিস, ব্লাড প্রেসার কমন। কিন্তু আদালত থেকে আমাদের নির্দেশ দেওয়া থাকে বন্দির যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে।

কারা মহাপরিদর্শক আরো বলেন, যখন কোনো বন্দি বলবেন অসুস্থ অনুভব করছেন, তখন তাকে হাসপাতালে স্থানান্তর করতে হয়। বন্দিদের এখন চিকিৎসা করতে গিয়ে যদি চিকিৎসকরা দীর্ঘদিন ভর্তি করে রাখেন, তখন আমাদের কিছু করার থাকে না। আমাদের দায়িত্ব বন্দিদের নিরাপত্তা দেওয়া।

চিকিৎসকরা রিলিজ না দিলে যদি আমরা বন্দিকে নিয়ে আসতে চাই তাহলে বন্ড দিয়ে আনতে হবে। আর আনার পর যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবস্থাটা কী হবে বলেন? এ প্রশ্ন রাখেন আইজি প্রিজন।

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বন্দিদের হাসপাতালে পাঠানো হয়, সেখানে কতোদিন থাকবে সেটা চিকিৎসকের ওপর নির্ভর করে। এটা আমাদের ব্যর্থতা, কারণ সামর্থ্য নেই বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী