বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি সুমাইয়া ১০ দিনের রিমান্ডে

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেনীপুরের জঙ্গি আস্তানা থেকে আত্মসমর্পণ করা জঙ্গি সুমাইয়া খাতুনকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সুমাইয়াকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জেলা জজ আদালতের পরিদর্শক খুরশিদা বানু কনা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুমাইয়াকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এ হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা গোদাগাড়ী থানার পরিদর্শক আলতাফ হোসেন তার ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন।

তবে আদালতের বিচারক সাইফুল ইসলাম তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সুমাইয়াকে নিয়ে যান। রোববার থেকেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলেও জানান পরিদর্শক খুরশিদা বানু কনা।

গত বৃহস্পতিবার জঙ্গি আস্তানায় অভিযান শুরুর পর সুমাইয়ার বাবা, মা, ভাই, বোন ও বহিরাগত এক জঙ্গি আত্মঘাতী বোমার বিস্ফোরণে নিহত হন। এরপর দুই শিশু সন্তানকে নিয়ে সুমাইয়া আত্মসমর্পণ করেন। সুমাইয়ার ৮ বছরের ছেলে জুবায়েরকে তার চাচার জিম্মায় দেওয়া হয়েছে। তবে তিন মাসের মেয়ে আফিয়া সুমাইয়ার সঙ্গেই থাকবে বলে জানিয়েছে পুলিশ।

গত বৃহস্পতিবারের ওই অভিযানের সময় জঙ্গি হামলায় ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হন। আহত হন পুলিশের আরো চার সদস্য। পরদিন আস্তানায় চালানো হয় অপারেশন ‘সান ডেভিল’। এতে বাড়ির ভেতর থেকে উদ্ধার হয় অস্ত্র, বোমা, বোমা তৈরির উপকরণ ও জিহাদি বই।

এ ঘটনায় শনিবার ৮ জঙ্গির নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করে থানায় মামলা করে পুলিশ। এরপরই এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জঙ্গি সুমাইয়াকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয়। এ সময় পুলিশের একজন নারী সদস্য সুমাইয়ার শিশু কন্যাকেও আদালতে নিয়ে আসেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ