সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দিন অনশনের পর স্ত্রীর মর্যাদা পেলেন সেই ইউপি সদস্য

news-image

নিউজ ডেস্ক : দুই দিন অনশনের পর অবশেষে ধামরাই সুয়াপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের সেই নারী সদস্য অবশেষে স্ত্রীর মর্যাদা পেয়েছেন। নাজমিন সুলতানা প্রিয়সীকে (২২) স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন আব্দুল আলিম পলাশ (২৩)। আনুষ্ঠানিকভাবে প্রিয়সীকে ঘরে তুলে নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

জানা যায়, ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের শিয়ালকোল গ্রামের সুরুজ মিয়ার ছেলে ব্যবসায়ী আব্দুল আলিম ওরফে পলাশ মাহমুদের (২৫) সাথে সুয়াপুর ইউনিয়নের সদস্য নাজমিন সুলতানা প্রিয়সীর (২২) এক বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই সময় প্রেমিক পলাশের প্রলোভনে স্বামী ও দুই সন্তান রেখে পলাশের সাথে সম্পর্ক শুরু করে নাজনীন। পরে পলাশ তার স্বামী পিন্টু মিয়ার কাছ থেকে সরিয়ে ধামরাই সদরে বাসা ভাড়া করে দেয়।

পলাশের কথা মতোই তিন মাস আগে প্রথম স্বামী পিন্টুকে তালাক দেন প্রিয়সী। গত ২০ এপ্রিল ধামরাই পৌর এলাকার কাজী অফিসে গিয়ে ১০ লাখ টাকা কাবিন করে প্রিয়সীকে বিয়ে করেন পলাশ। বিয়ে করেও পলাশ ও তার পরিবার মেনে না নেয়ায় অনশন শুরু করেন প্রিয়সী। মেনে না নিলে তিনি আত্মহত্যার পথ বেছে নেয়ারও হুমকি দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন