,

নওগাঁয় বজ্রপাতে শিক্ষার্থীসহ ৫ জনের মৃত্যু

news-image

 

নিজস্ব প্রতিবেদক : নওগাঁয় বজ্রপাতের পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার বিকেলে জেলা সদর, মহাদেবপুর ও আত্রাই উপজেলায় এই সব দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে ঝড় ও মেঘের গর্জনের সাথে বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। আধাঘণ্টা চলে ঝড়-বৃষ্টি। এসময় সদর উপজেলার ফতেপুর গ্রামের কৃষক আফজাল হোসেন (৬৫) বাড়ির পাশের মাঠে ১০/১২ জন শ্রমিক নিয়ে ধান কাটছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় তার বাক-প্রতিবন্ধী স্ত্রী রমিছা ও মেয়ে লিপি বানু আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায়।

অন্যদিকে সদর উপজেলার শরিসপুর গ্রামের হাসেম উদ্দিনের ছেলে কলেজছাত্র রফিকুল ইসলাম (১৬) বজ্রপাতে মারা গেছে। মহাদেবপুর উপজেলার বিরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আরাফাত হোসেন (৮) বিদ্যালয়ে ছিল। বজ্রপাতে সে মারা যায়। সে বিরম গ্রামের কবির উদ্দিনের ছেলে।

একই সময় আত্রাই উপজেলায় দর্শনগ্রামের একটি মাঠে ধান কাটার সময় রতন হোসেন (২২) ও মিলন হোসেন (২০) নামে দুই শ্রমিকমারা গেছেন। নিহত রতন ও মিলন রাজশাহী জেলার বাগমারা উপজেলার স্থীর গ্রামের বাসিন্দা। এ সময় অন্য দুই কৃষক আহত হন।

পুলিশ সুপার মোজাম্মেল হক দুই শিক্ষার্থী ও তিন শ্রমিক বজ্রপাতে নিহত হওয়ার ঘটনার সতত্য নিশ্চিত করেছেন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে