,

বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহর ঢাকা

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে প্রথম স্থান পেয়েছে ঢাকা। অর্থাৎ বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহর ঢাকা। জাতিসংঘের তথ্যমতে, এই শহরে প্রতি বর্গকিলোমিটারে ৪৪ হাজার ৫০০ জন মানুষ বাস করে।

জাতিসংঘের বসতিসংক্রান্ত তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ঘনবসতি শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই, তৃতীয় কলম্বিয়ার মেডেলিন আর চতুর্থ অবস্থানে ফিলিপাইনের ম্যানিলা। এই তথ্যে প্রশাসনিক শহরের পাশাপাশি শহরতলীও গণনা করা হয়েছে।

তবে জাতিসংঘের সংখ্যাতাত্ত্বিক ইয়ারবুকে শুধু প্রশাসনিক শহরকেই গণ্য করা হয়ে থাকে। সেই হিসেবে ম্যানিলাই বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। এরপর রয়েছে ফ্রান্সের প্যারিস শহর।

বিভিন্ন দেশের জাতীয় আদমশুমারি তথ্যের ভিত্তিতে জাতিসংঘ আবাসন সংক্রান্ত প্রতিবেদন তৈরি করা হয়।

চাকরিসহ বিভিন্ন কারণে প্রতিদিনই বিভিন্ন শহর থেকে বাজধানী ঢাকায় আসছে অনেকেই। তাই দিন দিন এই শহরে মানুষের সংখ্যা বাড়ছে। ঘনবসতির কারণে ঢাকার রাস্তার প্রায় সময়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে