,

হোটেল ‘রেইন ট্রি’ পরিদর্শনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

news-image

নিউজ ডেস্ক : বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেল পরিদর্শন করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। গুলশান জোনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ওয়াবদুল কবিরের নেতৃত্বে দলটি শনিবার বেলা সোয়া ১১টার দিকে হোটেলটি পরিদর্শনে যান।

অনুমতি না থাকার পরও হোটেলটিতে কোনো মাদকদ্রব্য আছে কিনা সে বিষয়টি তারা খতিয়ে দেখছেন।

এর আগে, শনিবার সকাল ১০ টার দিকে ‘দ্য রেইন ট্রি’ হোটেল পরিদর্শনে যান ধর্ষণের ঘটনা তদন্তে গঠিত জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির দুই সদস্য। তদন্ত কমিটির প্রধান নজরুল ইসলাম ও সদস্য শরীফ উদ্দিন ঘটনাস্থল ঘুরে দেখেন ও হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী। ওই ঘটনায় গত ৬ মে রাজধানীর বনানী থানায় অভিযুক্ত সাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীদের একজন। সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে বৃহস্পতিবার সিলেট থেকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা পুলিশ হেফাজতে আছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে