,

রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

news-image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজনের মৃত্যু হয়েছে।

র‌্যাব-৮-এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইসউদ্দিন জানান, উপজেলার রাখালগাছি চর এলাকায় শনিবার ভোরের দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন – রাজবাড়ী সদর উপজেলার গোপালবাড়ি গ্রামের কুদ্দুস মণ্ডলের ছেলে লালন ও পাবনা সদর উপজেলার জালালপুর গ্রামের শফি মুন্সীর ছেলে বাপ্পী।

র‌্যাব কর্মকর্তা রইসউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাখালগাছি চর এলাকায় চরমপন্থী পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সদস্যরা গোপন বৈঠক করছিল।

“গোপনে খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযানে গেলে চরমপন্থীরা গুলি করে। র‌্যাব তাদের প্রতিরোধে ১৫৭ রাউন্ড গুলি ছোড়ে। পরে সেখান থেকে দুইজনকে মৃত পাওয়া যায়।”

ঘটনাস্থল থেকে ৬০ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, একটি একে২২ রাইফেল ও দুটি শাটারগান উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে