,

খিলগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানে মাহমুদা আক্তার মুন্নি (২২) নামে এক অন্তঃস্বত্ত্বা গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্বজনরা অভিযোগ করছেন, গতকাল বৃহস্পতিবার রাতে ‘মারধরে’ গুরুতর আহত হন মুন্নি। স্বামী সাইফুল আল মামুন তাকে পিটিয়ে হত্যা করেছে বলে দাবি স্বজনদের।

পুলিশ কর্মকর্তারা জানান, নিহত মুন্নির স্বামী ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।

খিলগাঁও থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, ওই গৃহবধু আট মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন। তাকে হত্যার অভিযোগ এনে স্বামীকে আসামি করে একটি মামলা হয়েছে। মৃতের শরীরে আঘাতের কিছু চিহ্ন রয়েছে। তবে ঘটনাটি হত্যাকাণ্ড কিনা তা ময়নাতদন্ত রিপোর্ট না পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মৃতের চাচা ফজলুল করিম বলেন, বিয়ের পর স্বামীর সঙ্গে দক্ষিণ গোড়ানের ৩৪৭ নম্বর বাসায় থাকতেন মুন্নি। কিছুদিন ধরে স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছিল না। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফেরেন মামুন। এ সময় মুন্নির দরজা খুলতে দেরি হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি মুন্নিকে বেধড়ক পেটান। এতে মারাত্মক আহত হন মুন্নি।

খবর পেয়ে স্বজনরা তাকে ওই বাসা থেকে উদ্ধার করে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে আজ সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। মুন্নির বাবা মনিরুল করিম লক্ষীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেও জানান তিনি।

স্বজনদের অভিযোগ, সাইফুল আল মামুন কিছুদিন আগে অন্য ধর্মের এক মেয়েকে গোপনে বিয়ে করেন। বিষয়টি জানার পর কলহ শুরু হয়। স্ত্রীর ক্ষুব্ধ প্রতিক্রিয়ার বিপরীতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন মামুন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন স্ত্রীকে নির্যাতনের কথা স্বীকার করেননি। তবে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে বলে আশা করছেন তদন্ত সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে