,

রাজশাহীতে জঙ্গি অভিযান, নিহত ৪

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি আস্তানায় আত্মঘাতী বিস্ফোরণে চার জঙ্গি নিহত হয়েছে। এ সময় এক পুলিশ সদস্য আহত ও ফায়ার সার্ভিসের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকালে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের বেনীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অ্যাডিশনাল এসপি সুমিত চৌধুরী জানান, জঙ্গি আস্তানা সন্দেহে বৃহস্পতিবার ভোরে বেনীপুর গ্রামের একটি বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে ওই বাড়িতে অবস্থানকারীদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এক পর্যায়ে বাড়ি থেকে জঙ্গিরা বের হয়ে এসে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ ও ‍গুলিবর্ষণ করে। এ সময় দুই পুলিশ সদস্য আহত ও ফায়ার সার্ভিসের এক সদস্য গুলিবিদ্ধ হন। পরে আত্মঘাতী বিস্ফোরণে তিন জঙ্গি নিহত হয়। ওই বাড়ি থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে।

ওসি আলম মুন্সী জানান, পুলিশ সদর দপ্তরের তথ্যের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়। ওই বাড়িতে আল আমিন ও তাঁর ভাই সোয়েব থাকেন করে বলে জানা গেছে। আজ সকালে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে এক নারীসহ চার জঙ্গি নিহত হয়।

ওসি আরো জানান, অভিযানের আগে আশেপাশের বাড়ি থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযান এখনো শেষ হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে