,

হাওরের ফসলহানী জাতীয় দুর্যোগ : সুলতানা কামাল

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট মানবাধিকারকর্মী অ্যাভোকেট সুলতানা কামাল বলেছেন, হাওরের ফসলহানী শুধু একটি মহাসংকটই নয়, এটি একটি জাতীয় দুর্যোগ। শুধু প্রাকৃতিক কারণেই নয় মানবসৃষ্ট দুর্নীতির কারণেই এই দুর্যোগের সৃষ্টি হয়েছে। একাত্তরে আমরা যেমন হানাদারদের হাতে দেশ ছেড়ে দেইনি, তেমনি দুর্নীতিবাজদের হাতে এই দেশকে ছেড়ে দিতে পারি না।

হাওরের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ হোক উল্লেখ করে তিনি বলেন, হাওর নিয়ে কোন রাজনীতি চলবে না, হাওরে বাঁধের কাজে যারা অনিয়ম দুর্নীতি করেছে তাদের কোন ছাড় দেয়া হবে না।

আজ মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ সংলগ্ন শনির হাওরপাড়ে ‘পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা’ আয়োজিত এক কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট সুলতানা কামাল আরো বলেন, আমরা চাই দুর্নীতির কারণগুলো সঠিকভাবে চিহ্নিত করা হোক। যাদের কারণে কৃষকরা এবার মহাদুর্যোগের মুখোমুখি হয়েছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আগামীতে কৃষকদের সমন্বয়ে বাঁধ নির্মাণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি। পাশাপাশি ত্রাণ নিয়ে যে সমন্বয়হীনতা চলছে তা দূর করে যথাযত চাহিদার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে হাওরে ত্রাণ কার্যক্রম পরিচালন আহ্বান জানান।

সংগঠনের সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটুর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, নিজেরা করি সংগঠনের প্রধান নির্বাহী খুশি কবির, এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নি সাহা, এএলআরডি-এর প্রধান নির্বাহী শামসুল হুদা, মানবাধিকারকর্মী এডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় কৃষকরাও বক্তব্য রাখেন। কৃষকরা আগামী বছর হাওরের ফসলরক্ষা বাঁধ সংস্কারে তদারকির জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততা কামনা করেন। তারা হাওর মন্ত্রণালয় স্থাপন, নদী খননসহ বিভিন্ন দাবি উত্তাপন করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে