,

আবারও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধের আহবান প্রধানমন্ত্রীর

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশে যত উৎসবই হোক আমরা সবাই মিলেমিশে তাতে অংশনিয়ে সেটি উৎযাপন করি। কারণ ধর্ম যার যার উৎসব সবার। তবে বর্তমানে প্রধান একটি সমস্যা জঙ্গিবাদ। আমি এর আগেও জাতি, ধর্ম, বর্ণ সবাইকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছিলাম। আবারও আমি সবাইকে এই জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবন্ধের আহবান জানাচ্ছি।
মঙ্গলবার বিকালে গণভবনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এই স্বাধীন বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান মর্যাদা থাকবে। কারণ আমাদের মহান মুক্তিযুদ্ধে সকল ধর্মের মানুষই বুকের রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন। তাই এদেশে মাটিও সকলের জন্য একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করবে সেটাই আমাদের কাম্য।
শেখ হাসিনা বলেন, আমরা সবাই একসাথে কাধে কাধ মিলিয়ে এ দেশকে গড়ে তুলব এদেশ গড়ে তুলব এবং এদেশকে উন্নত করব। সকল ধর্মের মানুষ যাতে তার মর্যাদা নিয়ে চলতে পারে সেটাই আমরা নিশ্চিত করব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে