,

দুই ছাত্রী ধর্ষণ মামলা : বাসায় গিয়ে সাফাতকে পায়নি পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হোটেলে আটক রেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের মামলার ১ নম্বর আসামি সাফাত আহমেদকে গ্রেপ্তারে তাঁর বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। কিন্তু সেখানে তাঁকে পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান ২ নম্বর সেক্টর এলাকায় সাফাতের নিজ বাড়ি ‘আপন ঘরে’ অভিযান শুরু করে পুলিশ। দুপুর পৌনে ১টার দিকে ঘণ্টাব্যাপী অভিযান শেষ হয়।

বনানী থানার দুই উপপরিদর্শক (এসআই) ৮-১০ জন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে অভিযানে অংশ নেন।

অভিযান শেষে বাড়ি থেকে বের হয়ে বনানী থানার এসআই মিল্টন দত্ত সাংবাদিকদের জানান, সাফাত আহমেদকে ধরতেই তাঁরা এই বাসায় এসেছিলেন। কিন্তু আসামিকে পাওয়া যায়নি।

গতকাল সাফাতের বাবা দিলদার আহমেদ গণমাধ্যমকে বলছিলেন, তাঁর ছেলে বাসাতেই আছে। কিন্তু আজ অভিযান চালানোর সময় পুলিশ তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি তা অস্বীকার করেন বলে জানান এসআই।

সাফাতের পাসপোর্ট জব্দ করা হয়েছে কি না সাংবাদিকের প্রশ্নের জবাবে এসআই জানান, এ বিষয়ে সাফাতের বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে পাসপোর্ট পাওয়া যায়নি।

আসামিদের ধরতে পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করে যাচ্ছে বলে জানান মিল্টন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে