,

ব্যাংক পরিচালকদের সুযোগ বাড়ছে সংশোধিত আইনে

news-image

নিউজ ডেস্ক : বাণিজ্যিক ব্যাংকের পরিচালকদের টানা নয় বছরের দায়িত্ব পালনের সুযোগ দিয়ে সংশোধিত ব্যাংক কোম্পানি আইন-২০১৭ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। সংসদে এ আইন পাস হলে একটি ব্যাংকে এক পরিবারের চারজন একইসঙ্গে পরিচালক থাকার সুযোগ পাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, বর্তমানে বাণিজ্যিক ব্যাংকের পরিচালকরা তিন বছর করে দুই মেয়াদে টানা ছয় বছর পরিচালক থাকতে পারেন। দুই মেয়াদ শেষে তিন বছর বিরতি দিয়ে আবারও তিন বছরের জন্য পরিচালক হতে পারেন। একই সঙ্গে তিনি জানান, আইন সংশোধন হলে তিনবছর করে একটানা তিন মেয়াদে টানা নয় বছর তারা পরিচালক থাকতে পারবেন। নয় বছর মেয়াদ শেষে তিন বছর বিরতি দিয়ে পুনঃ নিয়োগের সুযোগ পাবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে