,

শাহজালালে ৪০ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০ লাখ টাকার স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজ। আটক ওই ব্যক্তির নাম জহিরুল ইসলাম (৩২) এবং পেশায় ইলেকট্রিশিয়ান।

সোমবার সকালে সিঙ্গাপুর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা আসেন।

বিমানবন্দর কাস্টম হাউজের সহকারী কমিশনার এ এইচ এম আহনাসুল কবির জানান, আজ (সোমবার) সকাল সাড়ে ৭টায় সিঙ্গাপুর থেকে ইউএস বাংলার বিএস ৩০৮ ফ্লাইটে শাহজালালে ওই যাত্রী অবতরণ করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে তাকে স্বর্ণ বহনের কথা জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন।

তিনি আরও বলেন, অধিকতর জিজ্ঞাসা করলে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার বহনের কথা স্বীকার করেন। কিন্তু প্রিভেনটিভ দল তাকে উত্তরার একটি স্থানীয় হাসপাতালে নিয়ে এক্সরে করলে পেটে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে বিমানবন্দরের টয়লেটে তার পেট থেকে ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা ৭টির স্বর্ণের বারের ওজন ৭০০ গ্রাম এবং তার কাছে থাকা আরও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। উদ্ধার করা মোট ৮শ’ গ্রামের স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

আটক জহিরুল ইসলামকে ফৌজদারি মামলা দায়েরপূর্বক থানায় সোপর্দ করা হবে বলে জানান এ এইচ এম আহনাসুল কবির।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে