,

ঝিনাইদহে আরেক ‘জঙ্গি আস্তানায়’ যে কোনো সময় অভিযান

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের সদর উপজেলার কুমড়োবাড়ীয়া ইউনিয়নের লেবুতলা গ্রামের একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ। আজ সোমবার যেকোনো সময়ে সেখানে অভিযান শুরু হতে পারে।

এর আগে গতকাল রোববার রাতে ‘অপারেশন শাটল স্প্লিট’ নামের প্রথম অভিযান মহেশপুর উপজেলার বজরাপুরে শেষ হয়। ওই অভিযানে দুজন মারা গেছে এবং গ্রেপ্তার হয়েছে তিনজন। লেবুতলায় ‘অপারেশন শাটল স্প্লিট’ এর দ্বিতীয় অভিযান শুরুর সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১৭ দিনের ব্যবধানে গতকাল ঝিনাইদহে এটা পুলিশের দ্বিতীয় দফা অভিযান। এর আগে ২১ এপ্রিল জেলার পোড়াহাটি গ্রামের একটি আস্তানায় অভিযান চালানো হয়। তখন বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হলেও কেউ গ্রেপ্তার হননি। ৫ মে ঝিনাইদহ থেকে শামীম হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কথার সূত্র ধরেই গতকাল অভিযান চালানো হয়।

এদিকে লেবুতলায় ঘিরে রাখা এই বাড়ি থেকে গতকাল আটটি বোমা, একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে বলে দাবি করেছে পুলিশ। বাড়িটি গ্রেপ্তার হওয়া শামীম হোসেনের বাবার। পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহমেদ গতকাল রাতে এক সংবাদ ব্রিফিংয়ে জানান, ‘মহেশপুরের বজরাপুর গ্রামে অপারেশন শাটল স্প্লিট শেষ করা হয়েছে। কাল (সোমবার) সকালে সদর উপজেলার লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানায় আবারও অভিযান শুরু করা হবে।’ প্রথম আলো

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে