,

মোবাইল ব্যাংকিংয়ের অধিকাংশ হিসাবই নিষ্ক্রিয়

news-image

 

নিজস্ব প্রতিবেদক : দেশে চার কোটি ১০ লাখ ৭৮ হাজার মোবাইল ব্যাংকিংয়ের হিসাব থাকলেও তিন মাসে অন্তত একটি লেনদেন হয়েছে, এমন হিসাবের সংখ্যা ছিল এক কোটি ৫৮ লাখ ৭৪ হাজার। এ হিসাবে সক্রিয় হিসাবের হার প্রায় ৩৯ শতাংশ। মোবাইল ব্যাংকিংয়ের জন্য খোলা বাকি ৬১ শতাংশ হিসাবই নিষ্ক্রিয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্যের ভিত্তিতে ‘আইটি অপারেশন অব ব্যাংকস’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন তৈরি করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)। ওই প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তিন মাসের মধ্যে একটি লেনদেনও হয়নি, এমন হিসাবকে নিষ্ক্রিয় ধরা হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, প্রতি বছরই মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক বাড়ছে। একই সঙ্গে বাড়ছে নিষ্ক্রিয় হিসাবের সংখ্যাও। ২০১৩ সালে মাত্র ৫০ শতাংশ হিসাব নিষ্ক্রিয় থাকলেও পরের বছর তা প্রায় ৫২ শতাংশে উন্নীত হয়। এছাড়া ২০১৫ সালে মোট হিসাবের ৫৫ শতাংশ নিষ্ক্রিয় ছিল। তবে গত বছর শেষে তা ৬১ দশমিক ৩৫ শতাংশে উন্নীত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল ব্যাংকিং ব্যবস্থা শক্তিশালীকরণ ও প্রাতিষ্ঠানিক ভিত্তি মজবুত করতে কেন্দ্রীয় ব্যাংক যতবারই নির্দেশনা বা সুপারিশমালা দিয়েছে, তার বিপরীতে এজেন্টরা নানা ধরনের ফাঁকফোকর বের করেছেন। সেবাটি চালুর সময় এজেন্টদের হিসাব খোলার ওপর বিশেষ সুবিধা দেয়ার কারণে এজেন্টরা নামে-বেনামে হিসাব খুলেছেন।

মোবাইল ব্যাংকিং সেবাদানকারী ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ডাচ্-বাংলা। রকেট নামে এ সেবা দিচ্ছে ব্যাংকটি।

জানতে চাইলে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন বলেন, মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক তৈরি বা হিসাব চালু অনেকটাই এজেন্ট নির্ভর। ফলে অনেক ক্ষেত্রে তাদের প্রণোদনা দিতে হচ্ছে। তবে এজেন্টরা হিসাব চালুর ক্ষেত্রে সুবিধার অপব্যবহার করছেন, যার বোঝা কিছুটা গিয়ে ব্যাংকের ওপর পড়ছে।

অন্যদিকে বিআইবিএমের সুপার নিউমারারি অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী বলেন, ‘দেশের আর্থসামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে মোবাইল ব্যাংকিং। তবে মোবাইল ব্যাংকিংয়ের জন্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি কেওয়াইসি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।’

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, ‘হিসাব নিষ্ক্রিয় হওয়ার বিষয়টি সাধারণ ব্যাংকিংয়ের ক্ষেত্রে ছয় মাস হলেও মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে তা তিন মাস। এজন্য কিছু হিসাব নিষ্ক্রিয় হচ্ছে। তবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন বাড়ছে।’

তাছাড়া লেনদেনের নতুন নতুন বিষয়ও মোবাইল ব্যাংকিংয়ে যুক্ত হচ্ছে। মোবাইল ব্যাংকিংয়ে আরো গতিশীলতা আনতে নিয়মনীতির সঠিক বাস্তবায়ন তদারকি করা হচ্ছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে