,

‘আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাংলাদেশ অনুসরণীয় মডেল’

news-image

নিউজ ডেস্ক : ‘উন্নয়নশীল দেশগুলোতে আর্থিক অন্তর্ভুক্তির নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ এক অনুসরণীয় মডেল হিসেবে দাঁড়িয়েছে’- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের সাথে বৈঠকে এডিবি’র চিফ ইকোনমিস্ট অধ্যাপক ইয়াসুইউকি সোয়াদা এ কথা বলেন। এডিবি’র ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে জাপানের ইয়োকোহামায় আয়োজিত সম্মেলনস্থলে আজ ৭ মে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ড. আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকাকালে দেশটিতে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকল্পে গৃহীত বিভিন্ন উদ্ভাবনী কর্মসূচিগুলো নিয়ে এ বৈঠকে আলোচনা হয়। বর্গাচাষিদের মধ্যে ঋণ সরবরাহ করার জন্য যে কর্মসূচি বাংলাদেশ ব্যাংক শুরু করেছে তার কার্যক্রম নিয়ে ড. সোয়াদা বিশেষ আগ্রহ ব্যক্ত করেন এবং এই কর্মসূচি ইতিমধ্যেই নারী কৃষকদের ক্ষমতায়নে ইতিবাচক প্রভাব রেখেছে বলে অভিমত দেন।

এসব কর্মসূচিগুলোর বাস্তবায়নের প্রক্রিয়া এবং প্রাপ্ত সাফল্য যথাযথভাবে রেকর্ড করে তা এশিয়ার অন্য দেশগুলোর কাছে উপস্থাপনের ওপর তিনি জোর দিয়েছেন। বাংলাদেশের যে অফুরন্ত সম্ভাবনা রয়েছে তা বাস্তবে রূপায়িত করতে অবকাঠামোগত প্রকল্পগুলোর মানসম্পন্ন বাস্তবায়নে বিশেষ মনোযোগ প্রয়োজন রয়েছে বলে ড. আতিউর এবং ড. সোয়াদা উভয়ই ঐকমত্য প্রকাশ করেন। পণ্য ও সেবাসমূহ দ্রুত পরিবহনের জন্য রেলওয়ে খাতের উন্নয়নে বিশেষ জোর দেওয়া প্রয়োজন বলে তাঁরা মনে করেন। বাংলাদেশে মানবসম্পদ উন্নয়ন ও আর্থিক সেবা খাতের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে এডিবি’র চলমান সহায়তা কর্মসূচিগুলোর পাশাপাশি নতুন নতুন সহায়তা অব্যাহত থাকবে বলে ড. সোয়াদা তাঁর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ড. আতিউর বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করে যাওয়ার জন্য ড. সোয়াদাকে ধন্যবাদ জানিয়েছেন এবং বাংলাদেশের প্রতি তাঁর মনোযোগ ও আস্থা অপরিবর্তিত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে ইতিমধ্যে ব্যাপকভিত্তিক ম্যাক্রোইকোনমিক পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে এবং সামাজিক উন্নয়নের সূচকগুলোতে অভূতপূর্ব অর্জন দেখাতে পেরেছে, আর এডিবির পক্ষ থেকে কার্যকর সহায়তা অব্যাহত থাকলে বাংলাদেশের এসব অর্জন আরও টেকসই হবে এবং আরও সুফল বয়ে নিয়ে আসবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে