বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবকাশ শেষে খুলেছে সুপ্রিমকোর্ট

news-image

নিউজ ডেস্ক : গ্রীষ্মকালীন অবকাশ শেষে রবিবার থেকে খুলেছে সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্টের উভয় বিভাগে নিয়মিত বিচার কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই আইনজীবী ও বিচারপ্রার্থীদের আগমনে আবারো মুখরিত সর্বোচ্চ আদালত অঙ্গন।

অবকাশ শেষে আলোচিত তিন মামলার দিন ধার্য রয়েছে। এর মধ্যে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আনা আপিলের শুনানি ৮ মে, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দুর্নীতি মামলায় রায়ের জন্য হাইকোর্টে ৯ মে এবং জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদন্ডের রায় রিভিউ’র শুনানির জন্য আপিল বিভাগে ১৪ মে দিন ধার্য রয়েছে।

গত ১৪ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের গ্রীষ্মকালীন অবকাশের কারণে সুপ্রিমকোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরী বিষয় নিস্পত্তির জন্য সুপ্রিমকোর্টের উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চে বিচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দেন। এছাড়াও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টে তারিখ ও সময় নির্ধারণের পর আদালত নির্ধারণ করে দেয়া হয়েছিল। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টে যথারীতি নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হলো।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ