সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জঙ্গি আস্তানা’ ঘিরে অভিযানে নিহত ২ : পুলিশ

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গির নিহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।

আজ রোববার ভোর থেকে উপজেলার এসবিকে ইউনিয়নের বজ্রাপুর গ্রামে জঙ্গিবিরোধী এই অভিযান শুরু হয়।

সন্দেহজনক জঙ্গি আস্তানার আশপাশের এলাকায় আজ সকাল থেকে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ-সংক্রান্ত ঘোষণা মাইকে প্রচার করা হচ্ছে।

পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ একটি বেসরকারি টিভি চ্যানেলকে বলেছেন, অভিযানের মধ্যে অন্তত দুই জঙ্গি নিহত হয়েছে। আর পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

সকালে ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান প্রথম আলোকে বলেছিলেন, অভিযানে এক জঙ্গি নিহত হয়েছে। বাড়ির ভেতরে আরেক জঙ্গি নিহত হয়ে থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন।

স্থানীয়রা জানান, ঘিরে রাখা বাড়ির মালিকের নাম জহুরুল ইসলাম।পুলিশ জানায়, জহুরুল ইসলামসহ তিনজনকে আটক করা হয়েছে।

পাশের বাড়ির মালিক হাসেম আলীর ভাষ্য, ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠে আশপাশে প্রচুর পুলিশ দেখতে পান তিনি। অভিযানের একপর্যায়ে বিস্ফোরণের শব্দ শুনেছেন তিনি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করে বলেন, ঘিরে রাখা বাড়ি থেকে তাঁরা গুলি ও বিস্ফোরণের শব্দ শুনেছেন।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা রয়েছে। আছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।প্রথম আলো

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই