সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসের চালক সিগারেট ধরালে ছবি তুলে অভিযোগ করুন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : প্রায়ই দেখা বাসের চালকদের চলন্ত অবস্থায় সিগারেট পান করতে। আর বাস ড্রাইভারের পাশে সিটে বসে মহিলারাই। তাই ভুক্তভোগী মূলত তারাই হয়।
শনিবার রাজধানীতে এক গোলটেবিল অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালককে পেয়ে এই বিষয়টি জানান এক মহিলা যাত্রী।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক (এনফোর্সমেন্ট) শাহাদাত হোসেন বলেন, ‘চালক সিগারেট পান করলে তার ছবি অথবা ভিডিও পাঠিয়ে দিন অধিদফতরে।তাকে জরিমানা ও উপযুক্ত শাস্তি দেয়া হবে। জরিমানার টাকার ২৫ ভাগ অভিযোগকারীও পাবেন।’

‘চিকিৎসাসেবায় মেডিকেল ডিভাইসের মূল্য নির্ধারণ: বর্তমান প্রেক্ষাপট ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকের অন্যতম বক্তা ছিলেন শাহাদাত হোসেন। এ সময় তিনি ডাক্তার ও ক্লিনিকে বিভিন্ন ধরণের প্রতারণার বিষয়ে অধিদফতরে অভিযোগ করার আহ্বান জানান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে উপস্থিত শিক্ষার্থীদের অবগত করেন।

তিনি বলেন, আমরা ব্যবসায়ী বা ডাক্তারদের বিরুদ্ধে নই। তবে কোনভাবেই ভোক্তার সঙ্গে প্রতারণা করা যাবে না। কোন ডেভেলপার প্রতিষ্ঠান যদি সময়মতো অ্যাপার্টমেন্ট বুঝিয়ে না দেয়, কেউ যদি প্রতিশ্রুত পণ্য না দেয় তবে আমাদের কাছে অভিযোগ করুন। এই আইনে কোন সাক্ষী লাগে না, উকিলও ধরতে হয় না। মামলা ৭ দিনের মধ্যে নিষ্পত্তি হয়।

ডাক্তারদের প্রতারণার বিষয়ে শাহাদাত হোসেন বলেন, এমন অনেক উদাহরণ রয়েছে, যেখানে একজন শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে, তার কথা শুনে মানসিক অসুস্থতা নিয়ে ফিরেছে।

সরকারি কলেজে একজন ছাত্রের ডাক্তার হওয়া পর্যন্ত মোট খরচ হয় প্রায় ৫৪ লাখ যা আমাদেরই দেয়া ট্যাক্সের টাকা। এরপরও একজন ডাক্তার ভোক্তাদের সেবা না দিয়ে ব্যবসা করতে পারে না। সব ডাক্তার প্রতারক নয়, তবে প্রতারক ডাক্তারদের লাগাম ধরতে ভোক্তা অধিকার আইনের প্রয়োগ করতে পারে ভোক্তারা।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন