,

রমজানে বিদ্যুৎ ভোগান্তির আশঙ্কায় ৩৬ জেলা

news-image

রমজানে দেশের উত্তর পশ্চিম ও দক্ষিণাঞ্চলের ৩৬ জেলায় বিদ্যুৎ ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আশুগঞ্জ সিরাজগঞ্জের গ্রিড লাইন টাওয়ারটি পুনঃস্থাপনের আগে বিদ্যুৎ ব্যবস্থা ঝুঁকিতে থাকবে।
বিদ্যুৎ বিভাগের হিসাব অনুযায়ী, এবার রমজান ও গ্রীষ্মকাল মিলিয়ে বিদ্যুতের চাহিদা ১০ হাজার মেগাওয়াটে দাঁড়াবে। কিন্তু বিদ্যুতের লাইনে দুই দফা বিপর্যয়ের কারণে বিদ্যুত সরবরাহ ঠিক মতো করা যাচ্ছে না। এখন পর্যন্ত বিপর্যস্ত লাইন দিয়েই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কিন্তু এ লাইন দিয়ে সর্বচ্চ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কর যাচ্ছে। যা প্রয়োজনের তুলনায় কম। ফলে উত্তর পশ্চিম ও দক্ষিণাঞ্চলের ৩৬ জেলা বিদ্যুৎ বিভ্রাটের ভোগান্তিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ সম্পর্কে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘সাময়িকভাবে প্রয়োজন মাফিক বিদ্যুৎ দিতে পারছি না। তাই বিকল্প লাইনে বিদ্যুৎ দেয়ার চেষ্টা চলছে। আমার কাছে মনে হচ্ছে আগামী রমজানে দেশের ৩৬টি জেলাতে বিদ্যুতের সরবরাহে সমস্যা হবে। তাই গ্রাহকদের মানসিক প্রস্তুতি নেয়া দরকার। আমাদের তরফ থেকেই গ্রাহক পর্যায়ের সবাইকে জানানো হবে।’
অন্যদিকে রমজানে বাড়তি চাহিদার জন্য বিদ্যুৎ যোগান দিতে গেলেই গ্রিডের ঝুঁকি বাড়তে পারে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। গ্রিড লাইন টাওয়ারটি পুনঃস্থাপন করতে প্রায় চার মাস সময় লেগে যাবে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত সোমবার (১ মে) রাতে কিশোরগঞ্জের ভৈরবে ঝড়ের কবলে ১৮০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের একটি টাওয়ার ভেঙ্গে যায়। এতে জাতীয় গ্রিডের আশুগঞ্জ, সিরাজগঞ্জ ২৩০ কিলো হোল্ড লাইনের টাওয়ারটি দুমড়ে মুচড়ে যায়। ডিবিসি নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে